প্রতিষ্ঠান সম্পর্কে :
আল-হামদুলিল্লাহ! ওয়ালাতু ওয়াস্সালামু আলা রসূলিল্লাহ!
"পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন!” জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষতার এ যুগে উন্নতির শিখরে পৌছতে ওহীর জ্ঞান অনস্বীকার্য। নৈতিকতা বিবর্জিত প্রচলিত শিক্ষা বিশ্বমানবতার মুক্তি সাধনে সম্পূর্ণ রূপে ব্যর্থ। "শিক্ষাই জাতির মেরুদন্ড”-এ শ্লোগানে এমন এক শিক্ষার কথা অনুরণিত হয়েছে; যা একাধারে পার্থিব সফলতার অগ্রদূত ও পরকালীন মুক্তির একমাত্র দিশারী। যে জাতির শিক্ষা ও সংস্কৃতিতে ওহীর জ্ঞানের প্রতিফলন ঘটেনি, সে জাতি আত্মপরিচয় নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। তাই সভ্যতার ক্রমবিকাশ ও তথ্য-প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির এ যুগে ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থীকে যোগ্য ও সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করা অপরিহার্য।